ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জুন মাসে রাজনৈতিক সহিংসতা ও গণপিটুনিতে ৪০ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

২০২৬ সালের জুন মাসে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা ও গণপিটুনির ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক সহিংসতায় ৯ জন নিহত এবং ৩৪৬ জন আহত হয়েছেন। অপরদিকে, মব সহিংসতা ও গণপিটুনিতে ৩১ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে ৫৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৯ জন নিহত হন, যা মে মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে। বিএনপির অন্তর্কোন্দলের ২১টি ঘটনায় ৩ জন নিহত ও ১৪৬ জন আহত হন। বিএনপি-জামায়াত সংঘর্ষের ৮টি ঘটনায় ২ জন নিহত ও ৩৬ জন আহত হন। নিহতদের মধ্যে বিএনপির ৪ জন, আওয়ামী লীগের ২ জন এবং অন্যান্য দলের সদস্য রয়েছেন।

জুন মাসে ৩৫২ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন এবং ৩৯টি ঘটনায় ৪৭ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হন। প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত হন এবং বিভিন্ন কারাগারে সাতজন বন্দীর মৃত্যু ঘটে।

সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তে পাঁচটি ঘটনায় দুজন নিহত এবং বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হন। এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, দেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে এবং সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জুন মাসে রাজনৈতিক সহিংসতা ও গণপিটুনিতে ৪০ জন নিহত

আপলোড সময় : ১০:০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬