শিরোনাম :
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
মো: সাদ্দাম হোসেন মুন্না খান (নিজস্ব প্রতিবেদক)
- আপলোড সময় : ০৭:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ৫০৬ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদী থেকে বিল্লাল (৮) ও ইসমাইল (৮) নামে দুই
শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) সকালে বন্দরের শীতলক্ষ্যা
নদীর ময়মনসিংহ পট্টি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল বন্দরের কাজীবাড়ি এলাকার ইকবাল কাজীর বাড়ির ভাড়াটিয়া
বাবুল কাজীর ছেলে এবং ইসমাইল পাশের বাড়ির বাদল কাজীর বাড়ির
ভাড়াটিয়া আলাউদ্দিন মাঝির ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল থেকেই তারা নিখোঁজ ছিল। অনেক
খোঁজাখুঁজি করেও তাদের সন্ধ্যান পাওয়া যায়নি। আজ সকালে শীতলক্ষ্যার
তীরে তাদের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস কর্মীরা এসে
মরদেহ উদ্ধার করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শীতলক্ষ্যা নদী
থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা
হয়েছে।


















