ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের- সাংবাদিক
- আপলোড সময় : ০১:৪৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে
সেনবাগ উপজেলার সকল জনগণ সহ দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র সদস্য ও সেনবাগ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের- সাংবাদিক ।
সোমবার (৩১ মার্চ ) বিকেলে এক শুভেচ্ছা বিবৃতিতে প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের- সাংবাদিক বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসুক। পবিত্র ঈদ উল ফিতর ধনী-গরীব সব শ্রেণীর মানুষের মাঝে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করুক।
তিনি বলেন, আসুন পবিত্র ঈদের এই দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌহার্দপূর্ণ ভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসি ও একে অপরের সুখানন্দ এবং দুঃখ-কষ্ট ভাগ করে নি।
তিনি আরও বলেন, প্রিয় দেশবাসীর ভালোবাসায় সিক্ত নোয়াখালী সাংবাদিক ইউনিটি’র সদস্য ও সেনবাগ উপজেলা প্রেসক্লাব সহ দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি।
তিনি সেনবাগ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণের উদ্দেশ্যে বলেন, সেনবাগ উপজেলায় একমাত্র সরকারি রেজিষ্ট্রেশন কৃত সেনবাগ উপজেলা প্রেসক্লাব এর ছায়াতলে এসে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান করেন। সেই সঙ্গে তিনি বলেন, সবাইকে আবারো আন্তরিক ভাবে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করছি। ঈদ মুবারক।






















