ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‎“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর বৃক্ষরোপন

মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)

  • আপলোড সময় : ০৫:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ২৯৬ বার পড়া হয়েছে

‎নোয়াখালীর সেনবাগে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

‎শুক্রবার ( ২৫ জুলাই)  বিকাল ৫টায় “ভলান্টিয়ার ফর সেনবাগ” এর আয়োজনে মইজদীপুর (সেনবাগের ৩০০ফুট খ্যাত দর্শনীয় স্থান) এ বৃক্ষরোপন কর্মসূচী-২০২৫ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

‎বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর প্রতিষ্ঠাতা মো: ফখরুল ইসলাম টিপু’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ৬নং কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন বাহার।

‎উক্ত বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

‎এসময় অতিথিগণ বক্তব্যে বলেন, এভাবে সামাজিক সংগঠন গুলো সমাজ ও পরিবেশ উন্নয়নে এগিয়ে আসা প্রয়োজন। সেক্ষেত্রে ভলান্টিয়ার ফর সেনবাগ” সেবাই ধর্ম, সৃষ্টিতেই আনন্দ এই শ্লোগানে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নে সুন্দর আগামীর পথে এগিয়ে যাবে।

‎আরো উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ কামরুজ্জামান,  “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সভাপতি মনির আহমেদ জুলেট, সাধারণ সম্পাদক মো: ফাহিম, “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর সদস্যগণ, এলাকার স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

‎“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীতে সর্বমোট বীজ ও চারার পরিমাণ ১০০০০ (দশ হাজার) তন্মধ্যে ৩০০০ কাঠ ও ফলের চারা, ৭০০০ তালবীজ (নূন্যতম) লাগানো হবে। তন্মধ্যে উদ্বোধক ও অতিথিগণ ঝাউগাছের চারা লাগিয়ে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন। পরে “ভলান্টিয়ার ফর সেনবাগ”এর স্বেচ্ছাসেবকগণ রাস্তার  দু’ধারে ঝাউগাছের চারা লাগান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎“ভলান্টিয়ার ফর সেনবাগ”এর বৃক্ষরোপন

আপলোড সময় : ০৫:৫৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫