ঢাকা ১২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত পাকিস্তানের হামলার অভিযোগ নাকচ করলো

  • আপলোড সময় : ১১:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

পাকিস্তানের করাচি শহরের আধাসামরিক বাহিনীর কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে নয়া দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদকে নিজেদের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ দমনের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির অভিযোগ সরাসরি নাকচ করে বলেন, ‘আমরা করাচির সাম্প্রতিক ঘটনা নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের করা ভিত্তিহীন অভিযোগের প্রতিবেদনগুলো দেখেছি। আমরা সেগুলো সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হামলার পর কোনো ধরনের তথ্যপ্রমাণ ছাড়াই ভারতের জড়িত থাকার দাবি করেছিলেন। অন্যদিকে, পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের পূর্ব সীমান্তে বিমান ও স্থল অভিযান চালিয়ে অন্তত ২৫ জন সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে।

গত শনিবার করাচিতে পাকিস্তান রেঞ্জার্সের সদর দপ্তরে আত্মঘাতী হামলার দায় জামাত-উল-আহরার গোষ্ঠী স্বীকার করেছে। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে বেসামরিক হতাহতের দাবি উঠেছে, তবে আফগান প্রশাসন এই অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের কারণে গত অক্টোবর থেকে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বন্ধ রয়েছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যকে প্রভাবিত করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারত পাকিস্তানের হামলার অভিযোগ নাকচ করলো

আপলোড সময় : ১১:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬