ঢাকা ০১:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের বাজেট হবে জীবনবান্ধব: প্রধানমন্ত্রী সংসদে

  • আপলোড সময় : ১২:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী, যা সকল শ্রেণী পেশার মানুষের জন্য স্বস্তি আনবে। তিনি সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, এবারের বাজেটে ৬১ পণ্যের শুল্ক প্রত্যাহারের ফলে পণ্যের দাম স্বাভাবিক রয়েছে এবং বাজেট ঘোষণার পর কোন নিত্যপণ্যের দাম বাড়েনি। তিনি এ বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে আখ্যা দেন।

তিনি দেশের নানামুখী সংকটের কথা উল্লেখ করে বলেন, “আমি অস্বীকারও করতে চাই না, আবার অযুহাতও বানাতে চাই না।” তিনি অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে এবং অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এবারের বাজেট হবে জীবনবান্ধব: প্রধানমন্ত্রী সংসদে

আপলোড সময় : ১২:২৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬