শিরোনাম :
অতীত ভুলে সামনের দিকে এগোতে চান প্রধানমন্ত্রী
- আপলোড সময় : ১২:০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২১৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে একটি গণতান্ত্রিক অবস্থা তৈরি হয়েছে এবং অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চান। তিনি উল্লেখ করেন, অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়েছিল।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এবারই প্রথম বাজেট ঘোষণার পর কোন নিত্যপণ্যের দাম বাড়েনি। তিনি প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বাজেট হিসেবে উল্লেখ করেন।

























