গভীর রাতে বিধবার ঘরে ইমাম, ১০ লাখ টাকা কাবিনে বিয়ে
- আপলোড সময় : ১১:৫৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০১ বার পড়া হয়েছে
গভীর রাতে সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি মসজিদের ইমাম মো. সেলিমকে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক করা হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিনে মৃত আল আমিনের স্ত্রী মোছা. শানু বেগমকে বিয়ে করেন তিনি।
রোববার (২৮ জুন) তাদের বিয়ে সম্পন্ন হয়। শনিবার রাত ১২টার দিকে চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইমাম সেলিম দীর্ঘ ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করছেন এবং শানু বেগমের স্বামী মারা যাওয়ার পর তাদের মধ্যে যোগাযোগ নিয়ে আলোচনা চলছিল।
স্থানীয় বাসিন্দা মো. কাদের বলেন, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ১০ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয় এবং এরপর তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর ইমাম নববধূকে নিজের বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে জানতে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খানকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, বিষয়টি তারা জানেন, তবে এখন পর্যন্ত থানায় অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।























