ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি হাসপাতালে ভর্তি

  • আপলোড সময় : ১১:৪০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (৬১)। সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে তিনি অসুস্থ হন এবং পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীপু মনির অসুস্থতার কারণ বা বর্তমান শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ১১:৪০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬