ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সাইবার হামলায় ইসরাইলের উদ্বেগ বাড়ছে

  • আপলোড সময় : ১২:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

চলতি বছর মার্কিন-ইসরাইলি অভিযানের পর থেকে ইসরাইলের ওপর ইরানি সাইবার হামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সোমবার ইসরাইলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের ডিরেক্টর জেনারেল ইয়োসি কারাদি জার্মান সংবাদপত্র ‘ডাই ওয়েল্ট’-কে জানিয়েছেন, ২০২৫ সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযানের সময় প্রায় ১ হাজার ৬০০টি সাইবার আক্রমণ নথিভুক্ত হয়েছিল। ২০২৬ সালের একই মাসে এই সংখ্যা বেড়ে প্রায় ৪ হাজার ৮০০-তে দাঁড়িয়েছে।

কারাদি বলেন, ‘কিছু গ্রুপ সাইবার হামলায় অত্যন্ত দক্ষ। আমরা তাদের মোকাবিলা করতে পারি, তবে বিষয়টিকে গুরুত্ব সহকারে নিতে হবে। সাইবার জগতে কোনো যুদ্ধবিরতি নেই।’ তিনি জানান, এই হামলাগুলো ইসরাইলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কেন্দ্রীয় সংস্থা এবং ছোট ও মাঝারি কোম্পানিগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘এখন পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের ওপর চালানো সাইবার হামলাগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছি।’ তবে কিছু কোম্পানির সিস্টেমে সহজে প্রবেশ করা সম্ভব হওয়ায় তাদের তথ্য পুরোপুরি মুছে দেওয়া হয়েছে। ইরান সাধারণত অন্য দেশের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ অস্বীকার করে থাকে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইরানের সাইবার হামলায় ইসরাইলের উদ্বেগ বাড়ছে

আপলোড সময় : ১২:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬