ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে জামায়াতের ‘সময় বৈষম্য’ ও বিধি লঙ্ঘনের অভিযোগ

  • আপলোড সময় : ০১:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময় নির্ধারণে নজিরবিহীন বৈষম্য এবং সময় কাটানোর অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। রবিবার (২৮ জুন) রাতে সংসদে ঘটে যাওয়া এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার (২৯ জুন) এক ব্রিফিংয়ে ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমানসহ জোটের প্রবীণ নেতৃবৃন্দ।

নাজিবুর রহমান অভিযোগ করেন, বিরোধী দলের সংসদ সদস্যদের বক্তব্যের নির্ধারিত সময় থেকে ৫ মিনিট কেটে নেওয়া হয়েছে, ফলে মাত্র তিনজন সংসদ সদস্য কথা বলার সুযোগ পেয়েছেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী তার ৪০ মিনিটের নির্ধারিত সময়কে বাড়িয়ে এক ঘণ্টারও বেশি সময় বক্তব্য রেখেছেন। রাত ১০টা পার হওয়ার পরও সরকারি দলের সদস্যদের নিয়মবহির্ভূতভাবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে।

তিনি সংসদে বিল উত্থাপনের প্রক্রিয়াতেও ক্ষোভ প্রকাশ করেন, দাবি করেন যে কার্যপ্রণালী বিধির ৭৭ নম্বর বিধি লঙ্ঘন করে বিলগুলো সংসদে আনা হচ্ছে। নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের বিলগুলো পড়ার এবং আপত্তি উত্থাপন করার জন্য পর্যাপ্ত সময় ও কাগজপত্র দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না।

জোটের একজন প্রবীণ সংসদ সদস্য গতকালের ঘটনাকে দেশের পার্লামেন্টের ইতিহাসে ন্যাক্কারজনক বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদের সময় কঠোরভাবে মেইনটেইন করতেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি কথা বলেছেন। এর প্রতিবাদে ১১ দলীয় জোটের সব সদস্য সংসদ থেকে ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন। জনগণের অধিকার আদায়ে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদের সব পথ বেছে নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সংসদে জামায়াতের ‘সময় বৈষম্য’ ও বিধি লঙ্ঘনের অভিযোগ

আপলোড সময় : ০১:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬