শিরোনাম :
চীন কালো তালিকাভুক্ত করল জাপানের ২০ প্রতিষ্ঠান
- আপলোড সময় : ১২:১২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ২০০ বার পড়া হয়েছে
চীন সামরিক ও বেসামরিক কাজে ব্যবহারযোগ্য পণ্যের রপ্তানি বন্ধ করার উদ্দেশ্যে জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকায় যুক্ত করেছে। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষা এবং অস্ত্র বিস্তার রোধসহ আন্তর্জাতিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে জাপানের ২০টি প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ কালো তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
চীন মনে করে, এসব প্রতিষ্ঠান জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তালিকার মধ্যে রয়েছে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজও।























