ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস ১২৫৩ টাকার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ২২০০ টাকায়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ৮৭০ বার পড়া হয়েছে

দেশজুড়ে এলপিজি গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সরকার নির্ধারিত ১২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম ১২৫৩ টাকা হলেও রাজধানীসহ বিভিন্ন এলাকায় তা ২০০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হচ্ছে, যা ভোক্তা অধিকার লঙ্ঘনের শামিল বলে অভিযোগ উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু ডিলার ও মধ্যস্বত্বভোগী কৃত্রিম সংকট তৈরি করে রাতারাতি প্রতি সিলিন্ডারে ৭০০–৮০০ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে দিচ্ছে।
ঢাকার যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী, শ্যামপুর, মাতুয়াইল ও ধোলাই এলাকায় এমন কারসাজির অভিযোগ পাওয়া গেছে। ডেমরা-মাতুয়াইলের মুসলিম নগর ও মুঘল নগর ঘুরে দেখা গেছে, অধিকাংশ বাসাবাড়িতে গ্যাস সংযোগ না থাকায় মানুষ পুরোপুরি সিলিন্ডারের ওপর নির্ভরশীল। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে।
মুসলিম নগরের এক বাসিন্দা বলেন,
“চারতলায় ভাড়া থাকি, চাকরি করি এনজিওতে। সিলিন্ডারের দাম যেভাবে বাড়ছে, তাতে মাস চালানো কঠিন হয়ে পড়েছে।”
মাতুয়াইলের একটি ব্যাচেলর মেসে থাকা সাংবাদিক দ্বীন ইসলাম জানান,
“২৫ হাজার টাকার আয়ের মধ্যে বাসা, খাবার ও জ্বালানির অতিরিক্ত খরচ সামলানো অসম্ভব হয়ে যাচ্ছে।”
ভোক্তা অধিকার সংগঠনগুলো বলছে, অবিলম্বে ডিলারদের জবাবদিহির আওতায় এনে কার্যকর নজরদারি, ভ্রাম্যমাণ আদালত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।
এই অবস্থায় জনগণের প্রশ্ন— সরকার কবে কঠোর পদক্ষেপ নেবে এবং কবে গ্যাসের বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত হবে?

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস ১২৫৩ টাকার গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে ২২০০ টাকায়

আপলোড সময় : ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬