ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উৎসবমুখর সেনবাগ: আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা

মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)

  • আপলোড সময় : ০১:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্যোগে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও মোহাম্মদ আবদুস সাত্তার বিএসসি সভাপতিত্ব করেন এবং মো. সৌরভ ও প্রকাশ চন্দ্র দাস যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ।

এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে।

দ্বিতীয় পর্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন, আমন্ত্রিত অতিথিবৃন্দ। অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে নৈতিকতা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, উৎসব ও প্রাণবন্ত পরিবেশ। শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ ধরনের অনুষ্ঠান শিক্ষা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেন উপস্থিত অভিভাবক ও অতিথিরা।

শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উৎসবমুখর সেনবাগ: আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির ক্রীড়া প্রতিযোগিতা

আপলোড সময় : ০১:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬