ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

রাকিবুল হাসান রাকিব (ক্যাম্পাস প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়)

  • আপলোড সময় : ১২:৪০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬
  • / ৬১৩ বার পড়া হয়েছে

বন্ধ ক্যাম্পাসে অভুক্ত প্রাণীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো শাহরিয়ার হোসেন।

আজ রবিবার (২২ই মার্চ) ক্যাম্পাসের কুকুর বিড়ালদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

ক্যাম্পাস বন্ধ থাকায় অনেক প্রাণী নিয়মিত খাবার পান না। তাদের ক্ষুধা মেটাতে ও কষ্ট লাঘবে এই খাবার বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

এ বিষয়ে শাহরিয়ার হোসেন বলেন, “রাস্তা ও ক্যাম্পাসে থাকা অনেক প্রাণী প্রতিদিন খাবারের জন্য সংগ্রাম করে। তাদের কথা ভেবেই এই আয়োজন। আমরা চাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে এসব নির্বাক প্রাণীর পাশে দাঁড়াক।”

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি না থাকায় এসব প্রাণী খাবার সংকটে পড়েছে। তাদের কষ্ট লাঘবে আমাদের এই ছোট উদ্যোগ। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা সবসময় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এই প্রাণীগুলোরও বেঁচে থাকার অধিকার আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি।”

খাবার বিতরণকালে জকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য মাহিদ হোসেনসহ সংগঠনটির একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বন্ধ ক্যাম্পাসে ক্ষুধার্ত প্রাণীদের পাশে জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

আপলোড সময় : ১২:৪০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬