ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময়সীমা বৃহস্পতিবার শেষ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে ১৪৪৮ হিজরি (২০২৭ সন) দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময়সীমা আগামী ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) শেষ হচ্ছে। দেশের সংশ্লিষ্ট সব মাদ্রাসা ও পরীক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংস্থার অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট থেকে অনলাইনে চলতি বছরের দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।

সাধারণ সময়সীমার (৩ সেপ্টেম্বর) মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হলে পরবর্তীকালে বিলম্ব ফি প্রদান সাপেক্ষে আবেদন করার সুযোগ থাকবে। বিলম্ব ফিসহ বর্ধিত এই আবেদন প্রক্রিয়া ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ১৩ সেপ্টেম্বরের পর আর কোনো পরীক্ষার্থীর নিবন্ধনের আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তিতে দেশের সব দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহতামিম, নাজিমে তালিমাত ও ওয়েবসাইট অ্যাকাউন্ট অ্যাডমিনদের উদ্দেশে বলা হয়েছে, কোনো যোগ্য পরীক্ষার্থী যেন নিবন্ধন থেকে বাদ না পড়ে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

এছাড়া আল-হাইআতুল উলয়ার অধীনস্থ সব কওমি শিক্ষা বোর্ডের দায়িত্বশীলদেরও নিজ নিজ বোর্ডের আওতাভুক্ত মাদ্রাসাগুলোকে বিষয়টি অবহিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সময়সীমা বৃহস্পতিবার শেষ হচ্ছে

আপলোড সময় : ১১:০০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬