ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হামের প্রকোপ: একদিনে মৃত্যু ৯ শিশুর

  • আপলোড সময় : ০৮:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ২০৭ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ৮৯৩ জন এবং হাম শনাক্ত হয়েছে ৫২ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী পাওয়া গেছে ৯৪৫ জন। গত ১৫ মার্চ থেকে অর্থাৎ ১০৩ দিনে হামজনিত রোগী দাঁড়িয়েছে এক লাখ ৭ হাজার ১৫০ জন। মৃত্যু হয়েছে ৬৯৮ জনের। এর মধ্যে হামে ৯৩ এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৬০৫ শিশুর। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৫ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ৯৬ হাজার ৬৫৩ জন। হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৪২ জনের। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০ হাজার ৪৯৭ জন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬ হাজার ৭৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। আর ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে রোগী পাওয়া গেছে ৩৪৮ জন। এর মধ্যে ৩৬ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগভিত্তিক মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ৩১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৭ শিশু এবং সন্দেহজনক হাম মৃত্যু হয়েছে ২৬২ জনের।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশে হামের প্রকোপ: একদিনে মৃত্যু ৯ শিশুর

আপলোড সময় : ০৮:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬