ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়বে: প্রবাসীকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির পর বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়তে পারে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক। তিনি বলেন, সরকার এ সুযোগ কাজে লাগাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। মন্ত্রীর অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দেন তিনি।

সংসদে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয়। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন, যা বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম করবে।

এছাড়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, গত অর্থবছরে ৯ লাখ ৮৫ হাজার ১২০ জন বাংলাদেশি বিদেশে চাকরির জন্য গেছেন। এর মধ্যে সৌদি আরবে ৬ লাখ ৪৬ হাজার ৬২ জন এবং কাতারে ৮৯ হাজার ২৩ জন গেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়বে: প্রবাসীকল্যাণমন্ত্রী

আপলোড সময় : ০৮:১৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬