শিরোনাম :
কুকুরকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
- আপলোড সময় : ০৮:১১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
নরসিংদী শহরের নাগরিয়াকান্দি সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে এবং এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমান গত শুক্রবার সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। নরসিংদী মডেল থানার এ আর এম আল মামুন জানান, অভিযুক্ত আলী কামারগাঁও এলাকার আবদুর রবের ছেলে।
পুলিশ জানায়, কুকুরটি স্থানীয় এক নারী লালন-পালন করতেন। কিছু দিন আগে মাটিতে গর্ত করায় আলী কুকুরটির গলায় ইট বেঁধে নদীতে ফেলে দেয়। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।





















