ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট বাংলাদেশের আত্মনির্ভরশীলতার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। তিনি জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, বাজেটে অন্তর্ভুক্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হচ্ছে, যা গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে সাহায্য করছে। তিনি বলেন, এটি প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায় ইতিবাচক প্রভাব ফেলছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচনের আগে ও পরে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সমালোচনা হলেও বর্তমানে অনেকেই এর প্রয়োজনীয়তা বুঝতে পারছেন। তিনি গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা জোরদার করার কথাও উল্লেখ করেন।

তিনি জানান, বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে, যা কোটি কোটি মানুষের বিনোদন নিশ্চিত করবে এবং রাষ্ট্রের কোটি টাকা সাশ্রয় করবে। সরকারের লক্ষ্য একটি মানবিক ও সচেতন বাংলাদেশ গড়া, এবং প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

বক্তব্যের শুরুতে প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি তার নির্বাচনী এলাকা নান্দাইলের ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফ্যামিলি কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৯:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬