সংসদে বিরোধী দলের ওয়াকআউট, মানবাধিকার কমিশন বিল নিয়ে বিতর্ক
- আপলোড সময় : ০৯:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২১০ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে মানবাধিকার কমিশন বিল উত্থাপনের প্রতিবাদে বিরোধী দল ওয়াকআউট করেছে। রোববার (৬ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আসাদুজ্জামান বিলটি পাসের জন্য উত্থাপন করেন। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপন করেন।
বিরোধী দল অভিযোগ করেছে যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালীন জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন করে ‘দুর্বল’ আইন পাস করা হয়েছে। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সরকার বলেছিল যে তারা শক্তিশালী আইন নিয়ে আসবে, কিন্তু বর্তমান বিলের মধ্যে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে।
শফিকুর রহমান আরও বলেন, মানবাধিকার কমিশনকে ইউনিফর্ম অথরিটি দেওয়া হয়নি এবং সাধারণ মানুষের মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কমিশন সরাসরি তদন্ত করতে পারবে। তিনি আইনটির দ্বৈত প্রয়োগের বিরুদ্ধে সতর্ক করেন।
তিনি জানান, ‘দুর্বল আইনের পাস করার অংশীদার হবো না। আমরা এ আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ওয়াকআউটের জন্য বিরোধী দলের সদস্যদের ধন্যবাদ জানান।


























