ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মৈত্রী এক্সপ্রেস নিয়ে শিগগিরই সুখবরের আশা প্রকাশ ভারতীয় হাইকমিশনারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ নিয়ে খুব শিগগিরই ভালো খবর দেওয়ার আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, ‘রাজনৈতিক কথা আলাদা বিষয়। আজকে রাজনৈতিক কথাবার্তার মধ্যে ঢুকতে চাই না।’ তিনি সাধারণ মানুষের স্বার্থ নিয়ে আলোচনা করেছেন এবং রেল যোগাযোগের গুরুত্ব তুলে ধরেছেন।

হাইকমিশনার জানান, মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকলেও মালবহন অব্যাহত রয়েছে এবং তা প্রায় দ্বিগুণ হয়েছে। তিনি বলেন, ‘এই বাণিজ্য আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে কথা হয়েছে। সড়ক, রেল ও জলপথ নিয়েও আলোচনা হয়েছে।’

মৈত্রী এক্সপ্রেসের যাতায়াতের সময় কমানোর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, ‘বর্তমানে ৬-৭ ঘণ্টা লাগছে। পদ্মা সেতু কিংবা অন্য কোনো পথ ব্যবহার করে কীভাবে ৩ ঘণ্টা কমানো যায়, সেটি নিয়ে আলোচনা চলছে।’

ভারতীয় হাইকমিশনার আরও জানান, তিনি আজ সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাৎ তার জন্য শিক্ষণীয় ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মৈত্রী এক্সপ্রেস নিয়ে শিগগিরই সুখবরের আশা প্রকাশ ভারতীয় হাইকমিশনারের

আপলোড সময় : ০৩:০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬