যুক্তরাজ্যের জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ: মীর শাহে আলম
- আপলোড সময় : ০২:০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে এবং জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন। সাক্ষাতে যুক্তরাজ্যকে বাংলাদেশের উন্নয়ন সহায়তাকারী দেশ হিসেবে উল্লেখ করে সারাহ কুক ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
সারাহ কুক জানান, বিশেষ করে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা এবং ‘ওয়েস্ট টু এনার্জি’ খাতে বিনিয়োগে যুক্তরাজ্যের আগ্রহ রয়েছে। পিপিপি মডেলে বিনিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে।
মীর শাহে আলম বলেন, সরকার চলতি অর্থবছরে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন করার বিষয়ে বদ্ধপরিকর। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আইন সংশোধন করা হয়েছে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে হবে না, ফলে দলীয় মনোনয়ন বা প্রতীক থাকবে না। বিএনপি স্থানীয়ভাবে সমর্থিত প্রার্থীদের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তবে তারা আলাদা অবস্থান নেবে না।

























