বিদ্যুৎ সংকট নিয়ে প্রশ্ন তুললেন রুহুল কবির রিজভী
- আপলোড সময় : ০৩:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ রয়েছে। তিনি জানান, সেটি ঠিক করার চেষ্টা চলছে এবং শিগগিরই স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
তিনি শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
রিজভী বলেন, একের পর এক কারিগরি ত্রুটি হচ্ছে এবং কোথাও একটি ইউনিট বন্ধ হয়ে যাচ্ছে, যা মানুষের মনে প্রশ্ন সৃষ্টি করছে। তিনি বলেন, এটি কি কোনো রহস্য, নাশকতা বা ষড়যন্ত্র—এ বিষয়টি ভাবতে হবে।
তিনি আরও বলেন, সরকার বিদ্যুৎকেন্দ্রগুলোর পাওনা পরিশোধ করছে এবং ভারতের সঙ্গে বিদ্যুৎ-সংক্রান্ত চুক্তির আওতায় তাদের পাওনাও দেওয়া হচ্ছে। এরপরও কেন একের পর এক সমস্যা হচ্ছে, সেই প্রশ্ন মানুষের মনে তৈরি হওয়া স্বাভাবিক।























