ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

ফেনীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা হারুন এবং কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের জন্য নতুন বাড়ি উপহার দিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ফেনীতে ‘আমরা বিএনপি পরিবারের’ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে বাড়ির চাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।

তিনি জানান, ফেনীর সদর উপজেলার ভোরবাজারে এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একতাবাজারে এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফেনীতে যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি উপহার দেবেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬