ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাহান চৌধুরী দুটি সংসদীয় স্থায়ী কমিটিতে নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৫:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯৬ বার পড়া হয়েছে

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জাতীয় সংসদের ‘বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সভাপতি নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তিনি ‘জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র সদস্য হয়েছেন।

সম্প্রতি সংসদীয় অধিবেশনে কমিটি দুটি গঠন করা হয়। বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাবসংক্রান্ত স্থায়ী কমিটি সংসদে উত্থাপিত বেসরকারি সদস্যদের বিল পরীক্ষা ও পর্যালোচনা করে এবং তা সংসদে পেশের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। এ কমিটির আইন প্রণয়নে সহায়তা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রয়োজনীয় ফাইল ও তথ্য তলবের ক্ষমতাও রয়েছে।

দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিতে শাহজাহান চৌধুরী দায়িত্ব পাওয়ায় উখিয়া-টেকনাফের মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনপ্রশাসন ও বেসরকারি বিলসংক্রান্ত কমিটিতে তাঁর অবস্থান কক্সবাজার অঞ্চলের মানুষের অধিকার আদায় ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শাহজাহান চৌধুরী দুটি সংসদীয় স্থায়ী কমিটিতে নির্বাচিত

আপলোড সময় : ০৫:১৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬