ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমমান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বেপজার চেয়ারম্যানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে মার্কিন দূতাবাসের লেবার অ্যাটাশে লীনা খানও উপস্থিত ছিলেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে শ্রমিকদের অধিকার ও উচ্চ শ্রমমান নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে উল্লেখ করা হয় যে, এ ধরনের উদ্যোগ দুই দেশের শ্রমিক ও ব্যবসাপ্রতিষ্ঠানের পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শ্রমমান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে বেপজার চেয়ারম্যানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আপলোড সময় : ০৬:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬