শিরোনাম :
সাত মাসে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০২:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৩ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, গত সাত মাসে বাংলাদেশে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি। তিনি দাবি করেছেন, এই সময়ের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, গণতন্ত্রের অর্থ শুধুমাত্র এক দিনের ভোট নয়, বরং ওই ভোটের মাধ্যমে পরবর্তী পাঁচ বছরের জন্য জনগণের আকাঙ্ক্ষা পূরণের পথ নির্ধারিত হয়।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে চলা ফ্যাসিজম পুরোপুরি নির্মূল করতে সময় লাগবে। ফ্যাসিবাদ পতনের পর বিএনপির নেতৃত্বে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।





















