ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বীরজিট বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর হামলা

  • আপলোড সময় : ০২:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

অধিকৃত পশ্চিম তীরের বীরজিট বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বাহিনী আকস্মিক হানা দিয়েছে। হামলার সময় তারা ক্যাম্পাসের একজন নিরাপত্তাকর্মীকে প্রহার করে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতিসাধন করে চলে যায়।

সোমবার (২৮ জুন) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানায়, ইসরায়েলি সেনারা রামাল্লার কাছে অবস্থিত ক্যাম্পাসে জোরপূর্বক প্রবেশ করে এবং শারীরিক শিক্ষা অনুষদের ভবনে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেসবুকে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, হামলার ফলে শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচিতে কোনো প্রভাব পড়বে না এবং পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সমস্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারা ইসরায়েলি বাহিনীর ভাঙচুরের ছবি প্রকাশ করেছে।

এটি বীরজিট বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর প্রথম হামলা নয়; এর আগে বিভিন্ন সময়ে তারা শিক্ষার্থীদের গ্রেপ্তার, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা এবং ছাত্র সংগঠনের নথিপত্র জব্দ করেছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ১৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ১২ হাজার ৬৬৬ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনিরা আশঙ্কা করছে যে, এই নিয়মিত হামলার মাধ্যমে ইসরায়েল পুরো পশ্চিম তীরকে নিজেদের অংশ করে নেওয়ার চেষ্টা করছে, যা জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে চিরতরে শেষ করে দিতে পারে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বীরজিট বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বাহিনীর হামলা

আপলোড সময় : ০২:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬