ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সন্তানদের সামনে ধর্ষণের অভিযোগ, মায়ের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৯:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১৮ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের সামনে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় পান ব্যবসায়ী সোহরাব হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর ওই নারী দুই ছেলেকে নিয়ে চলন্ত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে তার বড় ছেলে (৪) আহত হন, তবে মা ও ছোট সন্তানটি (২) বেঁচে যান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার গভীর রাতে শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বাসিন্দা।

অভিযুক্ত সোহরাব হোসেন (৩৫) নেত্রকোনা জেলার বাসিন্দা এবং মাওনা চৌরাস্তা এলাকায় পান ব্যবসা করেন। ভুক্তভোগী নারী জানান, প্রায় এক বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান। বাসাভাড়া বকেয়া থাকায় গত মঙ্গলবার দুপুরে তাকে বাড়ির মালিক বের করে দেন। পরে তিনি দুই সন্তান নিয়ে মাওনা চৌরাস্তা এলাকায় আশ্রয় নেন।

নারীর অভিযোগ, রাত সাড়ে ১০টার দিকে সোহরাব তাকে পানের আড়তসংলগ্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। দুই শিশুর ডাকচিৎকারেও নির্যাতন থামেনি। পরে অভিযুক্ত পালিয়ে যান। পরদিন সকালে তিনি বিষয়টি জানালে দুই পান ব্যবসায়ী ৫০০ টাকা দিয়ে মীমাংসার চেষ্টা করেন। বিচার না পেয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। নারীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরে সন্তানদের সামনে ধর্ষণের অভিযোগ, মায়ের আত্মহত্যার চেষ্টা

আপলোড সময় : ০৯:১৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬