ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা

  • আপলোড সময় : ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বরাদ্দকৃত বাইসাইকেল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা জামায়াতের আমির মাওলানা তাজুল ইসলাম জালিয়াতির মাধ্যমে এক মাদরাসাছাত্রের নামে বরাদ্দকৃত বাইসাইকেল নিজের কাছে রেখে দেন এবং পরে তা তার নাতিকে দেন।

স্থানীয় সংসদ সদস্য মতিয়ার রহমানের নির্দেশে ১ জুলাই বুধবার বাইসাইকেলটি ফেরত দিতে বাধ্য হন তাজুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কোটচাঁদপুর কামিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র সাইমুন ইসলামের নামে বরাদ্দকৃত বাইসাইকেলটি তাজুল ইসলাম মাস্টাররোল পত্রে সই করে তুলে নেন।

ভুক্তভোগী সাইমুন ইসলাম জানান, তার নামের বাইসাইকেলটি তাকে দেওয়া হয়নি এবং পরে বিষয়টি জানাজানি হলে জামায়াত নেতা তা ফেরত দেন। এডিপির আওতায় অন্যান্য বরাদ্দকৃত মালামালও জামায়াত ও বিএনপি নেতাদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মাওলানা তাজুল ইসলাম দাবি করেছেন, সাইকেলটি তার প্রতিবেশী এক ছেলেকে দেওয়া হয়েছে। তবে কোটচাঁদপুর উপজেলা বিএনপির নেতা সালাউদ্দিন বুলবুল সিডল বলেন, যদি অভিযোগ সত্যি হয়, তবে তা দুঃখজনক।

এদিকে, কোটচাঁদপুর কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল শের আলী তাজুল ইসলামের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার জানান, সাইকেলটি নতুন করে প্রকৃত উপকারভোগীর মাঝে বিতরণ করা হবে এবং অন্যান্য বরাদ্দকৃত মালামালের বিতরণেও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কোটচাঁদপুরে সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা

আপলোড সময় : ০৬:৪৪:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬