ইরানের সাবেক সুপ্রিম লিডার খামেনির জানাজা কারবালায় অনুষ্ঠিত হবে
- আপলোড সময় : ০৪:১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষ বিদায়ের প্রস্তুতি চলছে। ৮৬ বছর বয়সে তিনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন বলে দাবি করা হয়েছে। এই শোকানুষ্ঠানটি দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ হতে পারে।
খামেনির দাফন ও জানাজার আয়োজন ছয়টি শহরে অনুষ্ঠিত হবে, যার মধ্যে ইরাকের পবিত্র শহর কারবালাও অন্তর্ভুক্ত। শিয়া মুসলিমদের জন্য কারবালা একটি গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান।
সূচিত কর্মসূচি অনুযায়ী, ৪ এপ্রিল তেহরানের নির্মাণাধীন ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে তার মরদেহ প্রথমে রাখা হবে। এরপর ৬ এপ্রিল তেহরানের প্রধান সড়কগুলোতে শোকমিছিল অনুষ্ঠিত হবে। ৭ এপ্রিল মরদেহ কোমে নেওয়া হবে, এরপর নাজাফ ও কারবালায় শোকযাত্রা চলবে।
৯ জুলাই খামেনির মরদেহ তার জন্মস্থান মাশহাদে নেওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। আয়োজকরা ধারণা করছেন, এই রাষ্ট্রীয় জানাজায় দেশ-বিদেশ থেকে দুই কোটিরও বেশি মানুষ অংশ নেবেন।
বিভিন্ন দেশের রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। বাংলাদেশ থেকে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অংশ নেবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হলেও তার অংশগ্রহণ অনিশ্চিত।






















