খামেনির শেষবিদায় অনুষ্ঠানে জনসমাগমের কারণে মৃত্যুর আশঙ্কা
- আপলোড সময় : ১০:০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষবিদায় অনুষ্ঠানে প্রায় তিন হাজার মানুষের মৃত্যুর সম্ভাবনা নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ইরানি কর্মকর্তারা। এই তথ্যটি জার্মান সংবাদ মাধ্যম ওয়েল্টের এক প্রতিবেদনে উঠে এসেছে।
ওয়েল্টের বরাতে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, তেহরান থেকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক। চিঠিতে ইরানের রেড ক্রস এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রতিনিধিরা উল্লেখ করেছেন, “আমরা দয়ালু, খামেনির দাফনের জন্য ইরানকে ছুটি দিয়েছি।”
প্রতিবেদনে বলা হয়, বিশাল জনসমাগমের কারণে প্রাণহানি ও বহু মানুষের নিখোঁজ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য একটি বিশেষ ইউনিট গঠনের পাশাপাশি তেহরানের বেহেস্ত-ই জাহরা কবরস্থানে অতিরিক্ত কবর প্রস্তুতির কথাও উল্লেখ করা হয়েছে। তেহরান পৌরসভার এক কর্মী নতুন কবর প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে, সম্ভাব্য প্রাণহানির সংখ্যা সম্পর্কে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, খামেনির মরদেহ তেহরান থেকে কোম, এরপর ইরাকের নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়ার পর পুনরায় ইরানে ফিরিয়ে এনে মাশহাদে দাফনের পরিকল্পনা রয়েছে।






















