ডেমরায় মৎসজীবি দলের আহবায়কসহ দু’জনকে কুপিয়ে জখম করলো মাদক ব্যবসায়ী
- আপলোড সময় : ১০:৫০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ২০৭ বার পড়া হয়েছে
এলাকায় মাদক ব্যবসা করতে নিষেধ করায় রাজধানীর ডেমরায় ডেমরা থানা মৎসজীবি দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন ও যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম সুমনকে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কুপিয়ে জখম করেছে বলে খবর পাওয়া গেছে| এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর হোসেন গত ৬ জুলাই রাতে ডেমরায় থানায় এজাহার নামীয় ১১ জন জনসহ অজ্ঞাত ৫-৭ জসের বিরুদ্ধে মামলা করেন| গত ৪ জুলাই দিবাগত রাত ১২ টার দিকে টেংরা আলেপখান রোডে এ ঘটনা ঘটে| মামলার আসামিরা হলো- মো. লিটন ওরফে কাইল্লা লিটন (৩০), মনা (৩০), বিল্লাল (৩০), রাজু (৩০), আশরাফ (২৫), আলম (৪০), মিলন (৩৫), ইন্দ্র (৩০), ডিজে জাহাঙ্গীর (৪০), সবুজ (৪০) ও কবির (৪০)| এরা সকলেই সারুলিয়া টেংরা এলাকার বাসিন্দা| তবে মামলার পরও আসামিরা বর্তমানে অধরা বলে ক্ষোভ প্রকাশ করেছেন ডেমরা থানা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনসহ এলাকাবাসীরা| এ ঘটনার প্রতিবাদে পূর্ব টেংরা পঞ্চায়েত কমিটির উদ্যোগে এলাকাবাসীরা আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মানববন্ধন করেছেন|
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, ভুক্তভোগী জাহাঙ্গীর ও তার বন্ধু সুমন গত ২ জুলাই রাত ৮ টার দিকে ঘটনাস্থল দিয়ে হেঁটে যাচ্ছিলেন| এ সময় ১ নং আসামি লিটনের সঙ্গে দেখা হলে জাহাঙ্গীর লিটনকে বলে এলাকায় আর মাদক ব্যবসা করা যাবেনা| পরবর্তীতে উক্ত আসামিরা সংঘবদ্ধভাবে গত ৪ জুলাই রাতে তাদের ওপর হামলা করে| এ সময় ছুরি ও রামদা দিয়ে তাদের কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে| এ ঘটনায় ভুক্তভোগীদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা তাদের হত্যার পর লাশ গুম করার হুমকি দিয়ে পালিয়ে যায়|























