ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৪:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে এই সাক্ষ্যগ্রহণ হয়।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, মামলায় আরও চারজনের সাক্ষ্য উপস্থাপন করা হয়। এ পর্যন্ত মোট ৩১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ২৬ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করা হয়েছে।

গত ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন। মামলার আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামান এবং সাবেক পরিচালকসহ আরও ৩৬ জন রয়েছেন।

মামলায় আসামিদের মধ্যে ব্যাংকের সাবেক কর্মকর্তাদের পাশাপাশি সাবেক মন্ত্রী জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তারাও অন্তর্ভুক্ত আছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

আপলোড সময় : ০৪:০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬