ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা। পরিবর্তে, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ছয়জন প্রতিনিধি। বুধবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন।

এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলোর মধ্যে রয়েছে: দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় পুনরায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করা, একই বিষয়ের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর চূড়ান্ত হিসেবে গণ্য করা, প্রশ্নপত্রে থাকা ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান, মানসিক স্থিতিশীলতার জন্য সময় দেওয়া, পূর্বঘোষণা ছাড়া প্রশ্নপত্রের ধরনে পরিবর্তন না আনা এবং ‘সচেতন গার্ড’-এর নামে শিক্ষকদের কঠোর আচরণ বন্ধ করা।

এদিকে, শিক্ষার্থীরা পূর্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করলেও, সচিবালয়ে আলোচনায় অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের দাবির তালিকায় মন্ত্রীর পদত্যাগের দাবি অন্তর্ভুক্ত করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

আপলোড সময় : ০৬:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬