ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগের খবর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১১:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া তাপস পদত্যাগ করেছেন। তিনি ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণে পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

গোলাম কিবরিয়া তাপস গত ২ জুলাই দলের কেন্দ্রীয় আহ্বায়ক বা সদস্য সচিবের কাছে সাংগঠনিক সম্পাদকের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন। তবে কেন্দ্র থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় তিনি গতকাল শুক্রবার (১৭ জুলাই) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও বয়সের কারণে সংগঠনের গুরুদায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হচ্ছে না।

তিনি জানান, একজন সাধারণ সদস্য হিসেবে ভবিষ্যতেও দলের মঙ্গল ও অগ্রযাত্রায় কাজ করে যাবেন। দায়িত্ব পালনের সময়ে সহযোগিতার জন্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) ইমরান ইমন জানান, তিনি বিষয়টি অনানুষ্ঠানিকভাবে শুনেছেন, তবে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্রটি তার কাছে আসেনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এনসিপির জয়পুরহাট জেলা আহ্বায়কের পদত্যাগের খবর

আপলোড সময় : ১১:০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬