ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বসতবাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • / ২০৩ বার পড়া হয়েছে

পাবনার ভাঙ্গুড়ায় শুক্রবার (৩১ জুলাই) দফায় দফায় সংঘবদ্ধ হামলা চালিয়ে একটি বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার পৌর সদরের মণ্ডল মোড় এলাকায় সিদ্দিকের বাড়িতে দুই দফায় হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোবাহান প্রামাণিকের দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

এ বিষয়ে পুলিশ জানায়, হামলার প্রথম দফায় জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে সিদ্দিকের বাড়ির আংশিক ভাঙচুর করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে পুলিশ চলে যাওয়ার পর বিকেল সাড়ে ৩টার দিকে ৩০-৪০ জন পুনরায় হামলা চালিয়ে ভাঙচুর করে।

ভাঙ্গুড়া থানার কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আযম জানান, মৌখিকভাবে বাড়িঘর ভাঙচুরের খবর পেয়ে তিনবার পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবে কোনো পক্ষই লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনায় বসতবাড়িতে দফায় দফায় হামলা ও ভাঙচুরের অভিযোগ

আপলোড সময় : ০৮:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬