পিরোজপুরে ছাত্রদল নেতার ক্ষোভ, সিনিয়র নেতাদের বিরুদ্ধে অভিযোগ
- আপলোড সময় : ০৬:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২০২ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন আজ মঙ্গলবার সন্ধ্যায় এক স্মরণসভায় সিনিয়র নেতাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তিনি বলেন, ‘একজন পালে আওয়ামী লীগ, যেখানেই টাকা সেখানেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। বিএনপি থেকে যদি এদেরকে বের করে দেওয়া হয়, তাহলে পিরোজপুরের মাটিতে তাদেরকে কেউ একটি সালামও দেবে না।’
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা ছাত্রদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহমুদ হাসান শাহীন গাজী নুরুজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির সিনিয়র নেতাদের কোনো আয়োজন না করার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজ যার স্মরণসভা, সেই গাজী নুরুজ্জামান বাবুল দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি পিরোজপুরে জাতীয়তাবাদী দলের একজন অভিভাবক ছিলেন।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর যারা কোটিপতি হওয়ার চিন্তা করছেন, গাজী নুরুজ্জামান বাবুলই আপনাদের বিএনপি করা শিখিয়েছেন। দুঃখের সঙ্গে বলতে হয়, তার জন্য আপনারা কেউ একটি মিলাদের আয়োজন করেননি।’

























