ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার পার্লামেন্টে বাংলাদেশি-কানাডিয়ান তানভীর শাহনেওয়াজের জয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২১২ বার পড়া হয়েছে

কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশি-কানাডিয়ান তানভীর শাহনেওয়াজ। সোমবার অনুষ্ঠিত ফেডারেল উপনির্বাচনে টরন্টোর বিচেস–ইস্ট ইয়র্ক আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে জয়ী হয়ে কানাডার পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

ইলেকশন কানাডার প্রকাশিত ফলাফল অনুযায়ী, তানভীর শাহনেওয়াজ পেয়েছেন ১৭,২৫১ ভোট, যা মোট ভোটের ৫৫.৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনডিপির প্রার্থী শ্যানন ডিভাইন পেয়েছেন ৮১৫৯ ভোট, অর্থাৎ ২৬.২ শতাংশ। কনজারভেটিভ পার্টির জিম সিরবস পেয়েছেন ১৪,৮৫৭ ভোট, যা ১৫.৬ শতাংশ।

তানভীর শাহনেওয়াজের এই জয় কানাডার বাংলাদেশি-কানাডিয়ান সম্প্রদায়ের জন্য একটি গর্বের মুহূর্ত। দেশটির ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন একজন জনপ্রতিনিধির অভিষেক বহুসাংস্কৃতিক গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করেছে।

ক্রিসেন্ট টাউনে জন্মগ্রহণকারী তানভীর শাহনেওয়াজ দীর্ঘদিন ধরে টরন্টো কমিউনিটির সঙ্গে যুক্ত। তিনি ইউনিভার্সিটি অব টরন্টো স্কারবরো থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছেন এবং সাবেক এমপি নাথানিয়েল এরস্কিন-স্মিথের সঙ্গে কাজ করেছেন।

এদিকে, আগামী ৩ সেপ্টেম্বর স্কারবরো সাউথওয়েস্টে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই আসনে এমপিপি (MPP) পদে লিবারেল পার্টির প্রার্থী আহসানুল হাকিম এবং কনজারভেটিভ পার্টির প্রার্থী ডা. নূরুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কানাডার পার্লামেন্টে বাংলাদেশি-কানাডিয়ান তানভীর শাহনেওয়াজের জয়

আপলোড সময় : ০১:০২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬