ঢাকা ০২:০৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিগগিরই কাটবে গ্যাস সংকট: রিজভীর আশা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০১:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০৪ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহেশখালীর গ্যাস টার্মিনালের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে এবং শিগগিরই দেশের গ্যাস সংকটের সমাধান হবে। তিনি বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা জানান।

রিজভী জানান, আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে মিল-কারখানাগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা সম্ভব হবে। এর ফলে শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে বিদ্যমান সংকট কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি পরিবেশ রক্ষার কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা প্রয়োজন।

রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল সরকারের কারণে সৃষ্টি হয়নি; এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। তবে সরকার সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার চেষ্টা করছে।

এলএনজি আমদানির বিষয়ে তিনি জানান, সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করছে।

রিজভী দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সংকটকে দীর্ঘস্থায়ী হতে দেয়া হবে না এবং সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রেখেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শিগগিরই কাটবে গ্যাস সংকট: রিজভীর আশা

আপলোড সময় : ০১:০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬