নড়াইলে পাচারকালে ৪০ বস্তু সার জব্দ, কৃষকদের কাছে বিক্রি
- আপলোড সময় : ১২:০১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৪ বার পড়া হয়েছে
নড়াইলের লোহাগড়া উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারকালে ৪০ বস্তু সার আটক করেছে স্থানীয় লোকজন। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল এলাকায় রাস্তা থেকে এই সারগুলো আটক করা হয়। পরে প্রশাসন সেগুলো কৃষকদের কাছে উন্মুক্ত নিলামে বিক্রি করে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় জনগণ বুধবার রাত ১১ টার দিকে সারগুলো আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা এবং লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪০ বস্তু সার জব্দ করেন।
জানা গেছে, উপজেলার লাহুড়িয়া বাজারের সারের সাব ডিলার মো. আলিমের দোকানে এই সারগুলো অবৈধভাবে নেওয়া হচ্ছিল। নড়াইল সদর উপজেলার ফেূি বাজার থেকে সেগুলো কেনা হয়েছিল। অভিযুক্ত আলিম শেখ জানান, এলাকায় কৃষকের সার সংকট থাকায় তিনি ফেদি বাজার থেকে ৪০ বস্তু সার ক্রয় করে একটি নসিমন গাড়িতে নিয়ে আসছিলেন।
লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুনমুন সাহা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সারসহ একটি নসিমন আটক করা হয়েছে এবং সার পাচারের বিষয়টি তদন্ত করা হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, ৪০ বস্তু সার জব্দ করে কৃষকদের মাঝে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। অভিযুক্ত সাব-ডিলারের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






















