শহীদ বীর-উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
- আপলোড সময় : ০৬:১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / ২০৮ বার পড়া হয়েছে
স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর-উত্তম খাজা নিজামউদ্দিন ভূঁইয়ার ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে সিলেটের কানাইঘাটে পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে তিনি শহীদ হন।
খাজা নিজামউদ্দিন ভূঁইয়া সিলেট ৪ নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার হিসেবে জালালপুরে যুদ্ধ পরিচালনা করেছেন। রণাঙ্গনে খাজা নিজামউদ্দিনকে সহযোদ্ধারা ক্যাপ্টেন নিজাম বলে সম্বোধন করতেন।
১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর কানাইঘাটের আটগ্রাম বাজারের কাছে তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা একটি সেতু ধ্বংস করেন। এ সময় পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধে শহীদ হন খাজা নিজামউদ্দিন ভূঁইয়া।
সিলেটের মোকামটিলায় রয়েছে তার সমাধিস্থল এবং তার স্মৃতিধরে রাখতে পুরো অঞ্চলটির নামকরণ করা হয় নিজামনগর। স্বাধীনতার যুদ্ধে তার সাহসী আত্মত্যাগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার তাকে ‘বীর-উত্তম’ খেতাব প্রদান করেন।






















