ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কৃষকদের জন্য আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ কার্যক্রম কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এবং বাংলাদেশ সাসটেইনেবল রিকভারি, ইমারজেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রজেক্টের (বি-স্ট্রং) আওতায় পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মতিন।

কৃষকদের হাতে আধুনিক কৃষিযন্ত্র তুলে দেওয়ার পর তারা চাষাবাদে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি উৎপাদন বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকের শ্রম ও সময় সাশ্রয় করবে এবং উৎপাদন ব্যয় কমাবে।

এছাড়া, ইউএনও মুন্নী ইসলাম বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকদের আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করে তাদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকদের আয় বাড়াতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লায় কৃষকদের জন্য আধুনিক কৃষিযন্ত্র বিতরণ

আপলোড সময় : ১০:০০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬