ঢাকা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে বাংলাদেশে ৫০০ টন ইলিশ রপ্তানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
  • আপলোড সময় : ০৮:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০০ বার পড়া হয়েছে

বাংলাদেশে ইলিশের ঘাটতি পূরণে ভারত থেকে বড় পরিমাণে মাছ আসছে। গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করেছে ভারত। ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ পাঠানো হতে পারে।

সাধারণত বাংলাদেশ থেকেই ভারতে ইলিশ যায়, তবে এবার দেশে উৎপাদন কমে যাওয়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের দিকে ঝুঁকেছেন। এসব চালান মূলত গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দর দিয়ে পাঠানো হচ্ছে। কিছু সরবরাহ পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছের বাজার থেকেও এসেছে।

হাওড়া হোলসেল ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, বাংলাদেশ এবারই প্রথম ভারত থেকে ইলিশ আমদানি করছে। সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরার মতো মাছ পাঠানো হয়, কিন্তু এ বছর সেখানে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে।

মকসুদ জানান, গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছে এবং আগামী সপ্তাহগুলোতে আরও ১৫০ থেকে ২০০ টন রপ্তানির কথা রয়েছে। গুজরাটের ইলিশে প্রচুর ডিম থাকে, যা বাংলাদেশের বাজারে বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে বেশি চাহিদা রয়েছে।

তিনি আরও জানান, আমদানি করা কিছু ইলিশ প্রক্রিয়াজাত করে বিদেশের বাজারেও রপ্তানি করা হচ্ছে এবং দেশের অভ্যন্তরীণ বাজারে শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও বিক্রি হচ্ছে। আসন্ন উৎসবের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। গত বছর উৎসবের আগে বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারত থেকে বাংলাদেশে ৫০০ টন ইলিশ রপ্তানি

আপলোড সময় : ০৮:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬