ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, নিবন্ধনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর

  • আপলোড সময় : ০২:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ২২৬ বার পড়া হয়েছে

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, বুধবার (১ জুলাই) থেকে এই নিবন্ধন শুরু হয়েছে এবং আগ্রহী হজযাত্রীদের ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ হজের রোডম্যাপ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুসারে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম শেষ করতে হবে। ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে এবং ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। হজ ফ্লাইট শুরু হবে ৮ এপ্রিল।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের হজ অনুষ্ঠিত হবে ১৫ মে (০৯ জিলহজ)।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, নিবন্ধনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর

আপলোড সময় : ০২:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬