শিরোনাম :
হাইকোর্টের ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
- আপলোড সময় : ০৯:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ১২৩৫ বার পড়া হয়েছে
বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫২টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
প্রধান বিচারপতির এ সংক্রান্ত নির্দেশনার নোটিশ শনিবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আগামী মঙ্গলবার (২ জানুয়ারি) থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে বলে জানা গেছে।
প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ২ জানুয়ারি থেকে সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য নিম্নে উল্লিখিত বেঞ্চসমূহ গঠন করা হইল।
নোটিশে ৫২ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ চলছে। এ সময়ে জরুরি বিচারকাজ ও নির্বাচনী বিষয় নিষ্পত্তির জন্য হাইকোর্টের কয়েকটি বেঞ্চ ও আপিল বিভাগের চেম্বার আদালত খোলা রয়েছে।



















