বুধবার (২৬ জুন) নোয়াখালীর সেনবাগের দক্ষিণ মোহাম্মদপুরে দুপুর ২টার সময় পারিবারিক সম্পত্তির হিসাব চাওয়াকে কেন্দ্র করে পিটিয়ে জখম করেছে মোঃ তাজুল ইসলাম (৩৮)কে।
ভুক্তভোগী মোঃ তাজুল ইসলাম (৩৮), পিতা- মোঃ মুকবুল হোসেন, সাং-দক্ষিণ মোহাম্মদপুর(হাজী অলি মিয়াজি বাড়ী),থানা-সেনবাগ, জেলা -নোয়াখালী – দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন।
আসামিরা হলেন – ১. মোঃ নুরুল আলম (৪০), পিতা-মোঃ মুকবুল হোসেন, ২. মোঃ সোহেল (২৮) পিতা- মৃত আবুল আবুল কাশেম, ৩. মোঃ আবুল কালাম ওরফে হুদন (৫৩), ৪. মোঃ আবু তাহের (৬০), উভয়ের পিতা- মুকবুল হোসেন, ৫. মোসাঃ ঝর্ণা বেগম (৫০) স্বামী -মোঃ আবু তাহের, সর্বসাং-দক্ষিণ মোহাম্মদপুর(হাজী অলি মিয়াজি বাড়ী), থানা-সেনবাগ, জেলা -নোয়াখালী।
রাতে আসামিদের বিরুদ্ধে সেনবাগ থানায় আহত ভুক্তভোগী অভিযোগ দাখিল করে।