ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীর সেনবাগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মোহাম্মদ আবু নাছের (জেলা প্রতিনিধি নোয়াখালী)

  • আপলোড সময় : ০৪:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৩৬২ বার পড়া হয়েছে

নোয়াখালীর সেনবাগে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

বুধবার ( ২৬ মার্চ ) নোয়াখালীর সেনবাগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বরে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে প্রথমে উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর নেতৃত্বে বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগণ সহ পুষ্পস্তবক অর্পণে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান এর নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যরা শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সেনবাগ উপজেলা প্রেসক্লাব সহ অন্যান্য প্রেসক্লাব, স্কুল ও কলেজের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সকালে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের সমাবেশ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এসময় সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন বক্তব্য রাখেন। পরে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এছাড়াও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে, মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ মোনাজাত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নোয়াখালীর সেনবাগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আপলোড সময় : ০৪:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫