ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ফের রক্তপাত,রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সাদ্দাম উদ্দিন রাজ (জেলা প্রতিনিধি নরসিংদী)

  • আপলোড সময় : ০১:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০২ বার পড়া হয়েছে

নরসিংদীর রায়পুরা উপজেলায় রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (আজ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম সরকার হাজী মঙ্গল মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার স্ত্রী মমতাজ বেগম চরমধুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে চরমধুয়া গ্রামের গাজিপুরা এলাকার রিফাত ও নয়নসহ কয়েকজনের সঙ্গে রফিকুল ইসলাম সরকারের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরেই তাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ ওঠে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম সরকার স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে গাজিপুরা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেছন দিক থেকে পরপর কয়েক রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রফিকুল ইসলাম সরকারের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার-পরিজন ও স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় হাসপাতাল চত্বরে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়, স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নরসিংদীতে ফের রক্তপাত,রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

আপলোড সময় : ০১:৪৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬